কিন্তু এই বিরোধকে আর বাড়াতে চান না পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি
ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন
আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই কোণঠাসা অবস্থায় আছে পাকিস্তান
গত বছর লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে আসতে রাজি হচ্ছে না কোনো দেশই
বিভিন্ন নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের হোম সিরিজগুলো খেলতে হচ্ছে তাদের
ইংল্যান্ড পাকিস্তানকে সেই নিরপেক্ষ ভেন্যুর সুবিধা দিতে রাজি হয়েছিল
কিন্তু স্পট ফিক্সিং বিতর্কের পর ইংল্যান্ডের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হওয়ায় পাকিস্তান হারাতে বসেছে তাদের সেই নির্ভরযোগ্য নিরপেক্ষ ভেন্যু
কিন্তু ইংল্যান্ডের কাছ থেকে এই নিরপেক্ষ ভেন্যুর সুবিধাটা হারাতে কোনোমতেই রাজি নন শহীদ আফ্রিদি
জিও সুপার টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি না হলে আমরা ইংল্যান্ডকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করার সুবিধাটা হারাব আর সেটা আমাদের জন্য ভালো কিছু হবে না
ইসিবির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সচেষ্ট হওয়া উচিত কারণ পাকিস্তানি ক্রিকেটের এই ক্রান্তিকালে আমাদের সব দেশেরই সাহায্য দরকার
—ক্রিকইনফো
হার্নান্দেজের গোলে ম্যান ইউয়ের জয়
চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের সঙ্গে গোল-শূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচেও সেই একই পরিণতির দিকেই যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড
কিন্তু খেলার শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নামা মেক্সিকান স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজের কল্যাণে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা
অন্যদিকে ভ্যালেন্সিয়া পেয়েছে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ
নতুন মৌসুমের শুরুটা বেশ ভালোই হয়েছিল ভ্যালেন্সিয়ার
স্প্যানিশ লিগে পাঁচ ম্যাচ পর বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা
চ্যাম্পিয়নস লিগটাও শুরু করেছিল বার্সাপোরের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে
অন্যদিকে এখন পর্যন্ত খুব একটা ভালো ফর্মে নেই ম্যানচেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে বোল্টনের সঙ্গে কোনোমতে হার এড়িয়েছে তারা
তার ওপর ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন রায়ান গিগস পল স্কলস ও ওয়েইন রুনি
ইউরোপিয়ান ফুটবলের এ দুই পরাশক্তির লড়াইয়ে অনেকেই এগিয়ে রাখছিলেন ভ্যালেন্সিয়াকে
কিন্তু শেষ পর্যন্ত ম্যান ইউয়ের কাছেই আটকে গেল ভ্যালেন্সিয়ার জয়যাত্রা
দ্বিতীয়ার্ধে ৮৫ মিনিটের মাথায় ফ্রেডরিকো মাচেডার পাস থেকে ম্যান ইউয়ের পক্ষে খেলার একমাত্র গোলটি করেন জাভিয়ের হার্নান্দেজ
ম্যাচ শেষে নিশ্চয়ই আক্ষেপে পুড়ছেন ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার সোলডাডো
অন্তত দুটি সহজ গোলের সুযোগ তিনি নষ্ট না করলে হয়তো জয়ের ধারা অব্যাহতই থাকত ভ্যালেন্সিয়ার
—বিবিসি অনলাইন
ইংলিশ খেলোয়াড়দের বিরুদ্ধে করা আমার মন্তব্য আমি প্রত্যাহার করে নিচ্ছি
কথা গিলেই ফেললেন বাট
ইংল্যান্ডে পৌঁছেও একটু কড়া সুরে কথা বলছিলেন ইজাজ বাট
কিন্তু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ইসিবি সঙ্গে বৈঠক শেষে সব সুরই নরম হয়ে গেল
ইংলিশ খেলোয়াড়দের দাবিমতো প্রকাশ্যে ক্ষমা চাননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান বাট
কিন্তু ইসিবি ও পিসিবির দেওয়া এক যৌথ বিবৃতিতে ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে করা ম্যাচ পাতানোর অভিযোগ প্রত্যাহার করে নিলেন তিনি
ঘরহীন হয়ে পড়া পাকিস্তানকে আতিথ্য দিয়েছিল ইসিবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান তাদের হোম সিরিজটা খেলেছে এখানেই
এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজেই শুরু হয় স্পট ফিক্সিং কেলেঙ্কারি
স্পট ফিক্সিং নিয়ে মহা হইচইয়ের মধ্যে পিসিবির প্রধান হঠাৎ বলে বসেন বাজিকরদের কাছ থেকে তিনি শুনেছেন সিরিজের তৃতীয় ম্যাচটা ইংল্যান্ড নাকি ইচ্ছে করেই হেরেছে
এরপর ইসিবি আইনি নোটিশ পাঠায় পিসিবিকে
তাতে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয় ইজাজ বাটকে
পরশু বাট লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন বাট কি ক্ষমা চাইতেই এসেছেন সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বাট বলেছিলেন আসলে সবকিছু নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে
আমার এই সফর শেষ হলে আশা করি বিভ্রান্তিগুলো দূর হবে
সেই বিভ্রান্তি দূর করতে দেওয়া বিবৃতিতে বাট বলেছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড সম্পর্কে এবং ১৭ সেপ্টেম্বর ওভালে যেসব ইংলিশ খেলোয়াড় খেলেছিলেন তাঁদের সম্পর্কে আমি যে মন্তব্য করেছিলাম ব্যক্তিগতভাবে ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি সেই মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি
বিবৃতিতে বাট এ ছাড়াও পরিষ্কারভাবে বলে দিয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড়দের বদনাম করা তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এমন কিছু বলার কোনো ইচ্ছে ছিল না তাঁর
সব শেষে তিনি নিজেকে এখনো ইংলিশ ক্রিকেটের একজন হিতাকাঙ্ক্ষী বলে দাবি করে বলেছেন ইসিবির সঙ্গে তাঁদের সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে
ইসিবি ও ইংলিশ খেলোয়াড়েরা বাটের এই কথা-প্রত্যাহারটা মেনে নিয়েছেন
ইসিবির বিবৃতিতে বলা হয়েছে ব্রিট ওভালে ইংল্যান্ডের যেসব খেলোয়াড় খেলেছিলেন তাঁরা এই প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন এবং বিষয়টি এখানেই শেষ হয়ে গেল
এই শেষ হয়ে যাওয়ার আগেই অবশ্য কাল হারুন লরগাত একরকম তিরস্কারই করেছেন বাটকে
ইংল্যান্ড ম্যাচ পাতানোয় জড়িত—সংবাদমাধ্যমে এমন একটা আলটপকা মন্তব্য করা তাঁর উচিত হয়নি বলে মন্তব্য করে আইসিসির প্রধান নির্বাহী বলেছেন এর চেয়ে আমরা খুশি হতাম তিনি যদি বিষয়টি আইসিসিকে বা দুর্নীতিবিরোধী বিভাগকে জানাতেন
অবশ্য পাকিস্তানের প্রতি সহানুভূতি জানিয়ে লরগাত বলেছেন কারও কারও অপরাধের কারণে পুরো দেশকেই নিষিদ্ধ করতে হবে—এমন মতবাদের পক্ষে আমি নই
এএফপি ওয়েবসাইট
মাদকসংক্রান্ত অপরাধ আট বছর ধরে শীর্ষে
সংখ্যার দিক থেকে মাদকসংক্রান্ত অপরাধ অন্য সব ধরনের অপরাধকে ছাড়িয়ে গেছে
আট বছর ধরে পুলিশের খাতায় এটি দেশের প্রধান অপরাধ
আর গত ১০ বছরে এ ধরনের অপরাধ প্রায় পাঁচ গুণ বেড়েছে
এর আগে অপরাধের শীর্ষে ছিল বিভিন্ন ধরনের চুরি
পুলিশের গত ১০ বছরের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে
পর্যালোচনায় দেখা যায় সারা দেশে অপরাধের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে নারী নির্যাতন
নারী নির্যাতন প্রতিরোধে আইন আইনের প্রয়োগ নানা সচেতনতামূলক উদ্যোগ সত্ত্বেও ১০ বছর ধরেই নারী নির্যাতন কমছে না
২০০৮ সাল থেকে অপরাধের তালিকায় নতুন যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর অপরাধ বা সাইবার ক্রাইম
পরিসংখ্যান বলছে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যক্তিগত ই-মেইল হ্যাকিং শেয়ারবাজারকে প্রভাবিত করা এবং সামাজিক যোগাযোগের নেটওয়ার্কের মাধ্যমে নানা অপরাধ দিন দিন বাড়ছে
গত ১০ বছরে ডাকাতি দস্যুতা খুন চাঁদাবাজি যানবাহন চলাচলে বাধা ছিনতাই ত্রাস সৃষ্টি করার মতো অপরাধে হওয়া মামলার সংখ্যায় তেমন কোনো বড় পরিবর্তন ঘটেনি
দরপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনা পুলিশের হিসাবে সবচেয়ে বেশি ঘটেছে চারদলীয় জোট সরকার ক্ষমতা গ্রহণের প্রথম বছর ২০০১ সালে
মামলার হিসাবে ওই বছর এ ধরনের অপরাধ ঘটেছিল ১৮টি
আর পরবর্তী দুই বছর এ ধরনের ঘটনায় মামলা হয়েছে চার থেকে ছয়টি
যদিও বাস্তবে দরপত্র জমা নিয়ে সন্ত্রাসের ঘটনা ঘটেছে অনেক
তবে জোট সরকারের চতুর্থ বছরে আবারও দরপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় মামলার সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়ায়
একইভাবে গত ১০ বছরের মধ্যে ২০০১ সালে সবচেয়ে বেশি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে
এ ঘটনায় মামলার সংখ্যা ছিল ৭৯টি
পুলিশের হিসাবে ২০০৮-এ একটিও রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি
তবে গত বছর ১০টি রাজনৈতিক হত্যার ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশের পরিসংখ্যানে উল্লেখ আছে
মাদকের মামলা এবং পুলিশের মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে ২০০০ সালে সারা দেশে বিভিন্ন থানায় হওয়া মোট মামলার মধ্যে পাঁচ হাজার ৬৭১টি ছিল মাদকসংক্রান্ত
ওই বছর রুজু করা মামলার সংখ্যায় অপরাধের শীর্ষে ছিল চুরি—সারা দেশে আট হাজার ৩৫৬টি
২০০৯-এ চুরির ঘটনা বেড়ে ১২ হাজার ১৮৮টিতে উন্নীত হলেও মাদকসংক্রান্ত অপরাধের ঘটনা ঘটে ২৪ হাজার ২৭২টি
এর পর থেকে এখন পর্যন্ত পুলিশের খাতায় মাদকসংক্রান্ত অপরাধই দেশের প্রধান অপরাধ
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন পুলিশের আভিযানিক তৎপরতা বাড়ার কারণে মাদকসংক্রান্ত মামলা বেড়েছে
মাদক উদ্ধার হলেই কেবল এ ধরনের মামলা হয়ে থাকে
এটি একটি ভালো লক্ষণ
তবে আভিযানিক তৎপরতা বাড়ার বিষয়ে একমত হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন গত পাঁচ বছরে মাদকের ব্যবহার ১০ গুণ পর্যন্ত বেড়েছে
সে তুলনায় যে তৎপরতা চলছে তা যথেষ্ট নয়
তাঁরা বলছেন শুধু যে অপরাধের সংখ্যা বেড়েছে তা-ই নয় মাদকের তালিকায় ইয়াবা কিটামিনের মতো নতুন নতুন মাদকের অনুপ্রবেশ ঘটেছে
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন মাঠপর্যায়ে সীমান্তরক্ষী বাহিনী অধিদপ্তরের কর্মী ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতা প্রকট
এই বাহিনীগুলোর অনেকেই মাদক নিয়ন্ত্রণ না করে বরং প্রসারে সহযোগিতা করছে
পাশাপাশি সীমান্তের তিন থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে নিয়ন্ত্রণহীনভাবে ফেনসিডিল কারখানা গড়ে উঠেছে চোরাচালান হচ্ছে
তবে অধিদপ্তরের সহকারী মহাপরিচালক ইউসুফ আলী প্রথম আলোকে বলেন মাদকের ব্যবহার কমানো না গেলে উদ্ধারজনিত মামলার সংখ্যাও কমবে না
তরুণ-যুবসমাজের মধ্যে সচেতনতা বাড়াতে হবে
আর মাদক ব্যবসা কমাতে হবে যুবকদের কাজের সুযোগ করে দিতে হবে
নারী নির্যাতন কমছে না পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী ২০০০ সালে ধর্ষণ এসিড নিক্ষেপ গুরুতর আহত ও অন্যান্য ভাবে মোট ৯২০টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল সারা দেশে
কিন্তু গত বছর এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯০৪
নতুন করে বখাটেপনা যুক্ত হয়েছে অপরাধের তালিকায়
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন বেশির ভাগ ক্ষেত্রে নারীরা আইনের আশ্রয় নিলে তাদের নাজেহাল হতে হচ্ছে
ফলে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটছে ঠিক ততগুলোও মামলা হচ্ছে না
যেমন গত বছর বিভিন্ন সংবাদপত্রে ৩০৮টি ধর্ষণের ঘটনার খবর ছাপা হয়েছে
কিন্তু পুলিশের খাতায় মামলা হয়েছে মাত্র ১২২টি
সাইবার ক্রাইম নতুন সংযোজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬-এর ৬৩ ধারায় গোপন ও ব্যক্তিগত ঘটনার দৃশ্যায়ন ও প্রচার দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হলেও নারীরা এ ধরনের অপরাধের শিকার হচ্ছে
এ বছর পিরোজপুর ও ফরিদপুরে এমন ঘটনায় মামলা হয়েছে
প্রধানত র‌্যাব এ ধরনের অপরাধ নিয়ে কাজ করে
র‌্যাবের সাইবার ক্রাইম প্রতিরোধবিষয়ক উইং ইন্টেলিজেন্সের পরিচালক এম সোহায়েল প্রথম আলোকে বলেন তাঁরা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগ পান
এ ছাড়া শেয়ারবাজারে অবৈধ হস্তক্ষেপ করার কাজেও ইন্টারনেট ব্যবহূত হচ্ছে
সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটছে
তিনি মনে করেন তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি পৌঁছে যাচ্ছে
